Monday, July 20, 2020

A misguided philosopher

আরজ আলী মাতুব্বর ৷ 

একজন বিক্ষুব্ধ স্বশিক্ষিত দার্শনিক ৷ বামপাড়ায় পরম পুজনীয় অনুসরনীয়৷ 

শিক্ষাা ও বেড়ে ওঠা:

আর দশজন চাষার মতই মক্তবে কিছুদিন পড়াশোনা ৷ এরপরে সাধারন একজন গ্রামীন মুসলিমের জীবন যাপন করতে লাগলেন ৷ প্রাতিষ্ঠানিক লেখাপড়া হয়নি ৷ চাষাবাদের ফাকে অদম্য আগ্রহে একাকী চেষ্টা করে জ্ঞান অর্জন করেন ৷

ধর্মের নানা বিষয়ে আপত্তি:

মা অত্যন্ত খোদাভীরু তাহাজ্জুদগোজার ছিলেন ৷ ইন্তেকাল করলেন ৷ আরজ আলী ক্যামেরা এনে মৃত্যু মা 'র ছবি তুললেন৷ গ্রামের সরল মানুষেরা সহজে নিলোনা বিষয়টি ৷ সমাজচ্যুত করলো আরজ আলীকে ৷ এমনকি বর্জন করলো কাফন দাফন জানাজা ৷ মৃত মাকে কোনো মতে পরিধেয় কাপড়েই মাটিাচাপা দিলো আরজ আলী ৷ বিগড়ে গেলো স্বশিক্ষিত জ্ঞানী আরজ আলী ৷ প্রশ্ন তুলতে লাগলো ধর্মের নানা বিষয়ে ৷ তবে আপনজনেরা বলেন ৷ নবীজীকে আদর্শ মানব বলে স্বীকার করতেন ৷

নোট: না জেনে যত্রতত্র ফতোয়া দিয়ে মানুষকে বিগড়ে না দিয়ে প্রজ্ঞাবান আলিমদের স্মরনাপন্ন হোন ৷ মানুষকে ভালবাসা দিন ৷ দরদী দিল নিয়ে বোঝান, বদলে যাবে মানুষ ৷ 
শামীম মাতুব্বর ৷সেক্রেটারী আরজ মন্জিল
লাইব্রেরী ৷ প্রিয় দৌহিত্র দীর্ঘ  একুশ বছরের সেবক ৷
একজন ধর্মপ্রান মুুুুুুসলিম ৷ ছেলেকে বরিশালের
জামিয়া মাহমুদিয়ায়
হিফজ পড়িয়েছেন৷ পরিবারের সবাই ধার্মিক ৷
নামাজ রোজা
হজ্জ যাকাত
কুরআন তিলাওয়াত করেন
আল্লাহ তাদেরকে ঈমানের ওপর রাখুন!
আমীন!

যাতায়াতের পথের বেহাল দশা দেখার মতো
কেউ নেই ৷ না জনপ্রতিনিধি না প্রশাাসন


মৃত্যুর তিনদিন পূর্বে বড়ছেলে আব্দুল মালেক পা ছুয়ে দোয়া নিচ্ছে৷

সংগৃহিত গ্রন্থসমূহের একাংশ

একনজরে লাইব্রেরী 

মৃৃৃৃৃৃৃত্যু পূর্বেই ষষ্ঠদিক পাকা করে সমাধী তৈরী করেন৷
এখানে উনার নখ চুল ইত্যাদী রয়েছে ৷
দেহ মেডিকেল গবেষণার জন্য দান করে গেছেন৷


Friday, July 10, 2020

S@ifur 's Books

S@ifur's এর সকর বই ডাউনলোড
saifurs all books pdf

1. saifurs math pdf(সাইফুরস ম্যাথ pdf)

https://drive.google.com/file/d/1uiSszcBm2pazXMKh0kwUFeQ403EUeLKr/view?usp=drivesdk

2. saifurs zero to hero pdf(সাইফুরস জিরো থেকে হিরো pdf)

https://studyhousebd.com/saifurs-zero-to-hero-pdf-book-download/

3.saifurs analogy pdf (সাইফুরস এনালজি pdf)

https://drive.google.com/file/d/110_4YMtBrHqfRXzMNccJVdFkSQ7-WtyU/view?usp=drivesdk

4.saifurs student vocabulary pdf(সাইফুরস স্টুডেন্ট ভোকাবুলারি)

https://drive.google.com/file/d/1fTCI-9Ba2HLDidKIjKnF0MKv-DJh6gT8P/view?usp=drivesdk

5. saifurs ssc hsc voice narration pdf (সাইফুরস এস.এস.সি এইচ.এস.সি)

https://drive.google.com/file/d/1GfMMhisXYB4fQBsqytY0qC22kho6njxN/view?usp=drivesdk

6. saifurs ssc hsc Rearrange book pdf (সাইফুরস এস.এস.সি এইচ.এস.সি)

https://drive.google.com/file/d/1ISYFCOrkyC28tAl_G5hCoKNnckS2ZiHf/view?usp=drivesdk

7. saifurs natural spoken english book pdf (সাইফুরস ন্যাচারাল স্পোকেন ইংলিশ)

https://drive.google.com/file/d/1JseRYEvSDokSBLjfGn8Q9P6e2q8DL2ju/view?usp=drivesdk

8. saifurs synonyms antonyms book pdf

https://drive.google.com/file/d/1FrGhFCSWARowG1JRNWiab5M4jhaXOd9d/view?usp=drivesdk

Google Drive link থেকে Download না হলে এই Website থেকে Download করুন।

https://studyhousebd.com/সাইফুরস-এর-সকল-বই-saifurs-all-book/

বিঃদ্রঃ বিঃদ্রঃ এত্ত সুন্দর বই গুলি বইয়ের হার্ডকপি আপনার সংগ্রহে রাখতে কেন এত বিলম্ব হচ্ছে?।সামর্থবান পাঠকদের উদ্দেশ্যে অনুরোধ রইল,বইটির একটা hardcopy নিকটস্থ লাইব্রেরি অথবা অনলাইন শপ থেকে ক্রয় করুন।

Thursday, July 9, 2020

দাজ্জাল পুত্রবধু

    ৃৃভাংগন কবলিত পক্ষাঘাতগ্রস্ত  বৃদ্ধের পুত্রকে পিতা-মাতার সেবা করার থেকে নানা কৌশলে দূরে রাখে   দাজ্জাল পুত্র বধু

————————————————————-
ভরা যৌবনে কঠোর পরিশ্রম করে সুখেই কাটছিলো জীবন ৷ নদী তখন অনেক দূরে ৷ মাঝ নদীর ও অনেক দূরের এলাকা পর্যন্ত ছিলো ফল ফসলের জমি ৷ আব্দুল জব্বার সন্তানদের উজ্জল ভবিষ্যত গড়তে নিজেকে উজাড় করে দেন ৷ শিক্ষিত করার চেষ্টা করেন ৷

      ছেলে বড় হবে ৷ চাকরী করবে ৷ দূখের দিন ঘুচবে ৷ ছেলে আশানুরূপ চাকরী পেলো ৷ বিবাহ করলো ৷ স্ত্রীকে নিয়ে ঢাকাতেই থাকা শুরু করলো ছেলে ৷ পুত্রবধু নিত্যনতুন কৌশল করতে শুরু করলো ৷ ধীরে ধীরে সন্তান পিতামাতার থেকে দূরে সরতে লাগলো ৷ বাবা মাকে দেখতে আসা ও বন্ধ করে দিলো ৷ মাঝে মাঝে ফোনে যোগাযোগ করতো ৷ পূত্রবধুর তাও সহ্য হলো না ৷

     স্বামীকে মা-বাবার সাথে কথা বলতে দেখলে ই মোবাইল জোর করে নিয়ে যায় ৷ মেরুদন্ডহীন বিবেকহীন সন্তানও তা মেনে নেয় ৷ এভাবেই মা-বাবার সাথে এখন যোগাযোগই করেনা আদরের সন্তান ৷ ভুলে গেলো বাবা-মার সব আদর সোহাগ আর স্বপ্নের কথা ৷ স্বামীকে কুক্ষিগতই করে নিলো ৷



এদিকেও দূর্ভোগ! নদীর ভয়াল ভাংগন শুরু হলো ৷ ভাংগতে ভাংগতে আর ঘর সরাতে সরাতে একেবারে নি:স্ব হলেন আব্দুল জব্বার  ৷ স্ট্রোক করলেন ৷ মানসিক প্রচন্ড চাপ অভাব নদী ভাংগন ও সন্তানের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া সইতে পারলে না ৷ স্ট্রক করলেন ৷ দেহের এক অংশ অচল হয়ে পড়লোো ৷ শুয়ে শুয়ে অস্থির হয়ে গেলে বাইরের আলো বাতাস নেয়ার জন্য একটু বসতে হলে রাস্তায়ই বসতে হয় ৷ আর তিনি সেটাই করেন ৷ তাকে তার বিবি সরকারী রাস্তার ওপরই একটি চেয়ার পেতে বসিয়ে দেয় ৷ আর তিনি নদীর দিকে অপলক নেত্রে তাকিয়েই থাকেন ৷

    আজকে যারা পুত্র কালকের তারাই মা ৷ আজকের শশুর-শাশুরীকে অবজ্ঞাকারীরাই কালকের শশুর শাশুড়ি ৷ সুতরং যে সব ভাই বোন এ বিষয়টিতে উদাসীন তারা একটু সতর্ক হোন 

প্যারালাইজড বৃদ্ধ শশুর

বহু কষ্টে তৈরী পিলারগুলো নদীগর্ভে


মাঝ নদীর ট্রলারটির ও আরো ওদিক পর্যন্ত বৃদ্ধের জমি ছিল
কবে এখন ভেেংগেে যায় বাকী অংশ! সেটাই আতংকেের

একমাত্র সম্বল ছোট এ বাস টিনের ছাপড়া 

প্রকৃতির আদর


    বরিশালে আসার পরে কোথাও তেমন বেরুই নি ৷ ঘরে থাকতে থাকতে একধরনের এক ঘেয়েমী এসে গেছিলো ৷ বাসার কাছেই এমন সুন্দর পরিবেশ







শ ৷ তালতলি ব্রীজ ৷ যাওয়া হয়নি কখনো ৷ কারন বরিশাল এলে অল্প সময়ই থেকেছি ৷ আর অধিকাংশ সময়ে কর্মস্থলে ঢাকাতে ৷

আজ স্নেহের  Mufti Joshim Uddin Yasin (জাঝাকাল্লাহ!) বললো! ' চলুন,  ঘুরে আসি ৷ ' বেরিয়ে পড়লাম ওর সাথে ৷  পরিচ্ছন্ন পিচঢালা পথ,  সবুজ বনানীর বুক চিরে যেন নদীতে নেমেছে ৷ নদী থেকে উঠে আসা ঝিরঝিরে বাতাস পরশ বুলিয়ে যায় শরীরে ৷ সবুজ পাতা ডালপালার ফাকে যেন বাতাসেরা লুকোচুরি খেলে ৷  প্রশান্ত হয়ে যায় মন ৷  আলহামদুলিল্লাহ! বেশ উপভোগ্য ৷ আহ! প্রকৃতির আদর কত প্রশান্তিময়! ঢাকার ইট-পাথরের নগরীর নগন্য আমি বাসিন্দা উপলব্ধি করবো কীভাবে? প্রকৃতির কাছেই তো যাই নি কখনো ৷

The story of a miserable man

           এপার_ভাংগে_ওপার_গড়ে,এইতো_নদীর_খেলা


      লামছড়ি, চরবাড়িয়া বরিশাল ৷ ভাংগন প্রবন এলাকা ৷ বসে থাকা বৃদ্ধ আব্দুল জব্বার ৷ এক সময় প্রচুর জমি জমা ছিলো ৷ গ্রামের আর দশজন সম্ভ্রান্ত সামর্থবানের মতোই ছিলেন ৷ ফল ফসলের বাগান জমি হাস মুরগী গরু ছাগল নিয়ে সুখেই ছিলেন ৷ কৃতনখোলার ভয়াল ভাংগনে আজ তিনি সর্বহারা ৷ তার জমির ওপর দিয়ে এখন নদী বয়ে যায় ৷ পথের পাশের সামান্য এ জমিটুকুই সম্বল ৷ স্ট্রোক করে দেহের একপার্শ অচল ৷ ঘরের বাইরে বসার মতো একটু জায়গা ও নেই ৷ স্ত্রী ধরে এনে এ পথের ওপরই চেয়ার পেতে মাঝে বাইরের আলো বাতাস খাওয়ান ৷


জিজ্ঞাসা করলাম— 'ভাংগনের মধ্যে এ ঘরে এখনো কেন বাস করেন? হঠাৎ যদি রাতের গভীরে ভাংগনে তলিয়েে যান? '
—একজন পক্ষাঘাতগ্রস্ত ভুমিহীন মানুষ আর সরবই বা কোথায়? পথের পাশের এ জমিটুকুই তো আমার ঠিকানার অবশিষ্ট ৷ আল্লাহ যদি এটাও নিয়ে নেন ৷ আর এর সাথে আমাদেরও তলিয়ে যাওয়া লিখে রাখেন ৷ তলিয়ে যাবো ৷ আর কোথাও যাওয়ার নেই ৷

   বৃদ্ধের তাওয়াক্কুল ও তাকদীর মেনে নেয়ার প্রবল মনোবল  আমাকে প্রচন্ডভাবে নাড়া দিয়েছে ৷ হৃদয় বিগলিত চক্ষু অশ্রু সজল হোলো৷ 

  আয় মালিক!  তুমি আমাদেরকেও তোমার ফয়সালায় সন্তুষ্ট থাকার মত তাঊফীক দাও ৷



Shaikh Mufti Naim Hasan Mahmudi Chishti الشيخ المفتى نعيم حسن محمودى چشتی

Wednesday, July 8, 2020

Ar you looking for a job?

#هل_تبحث_عن_وظيفة

#are_you_looking_for_a_job

#বিধবা_অসহায়_মা_বোনদের_পাশে_দাড়াই৷

বিধবা ৷ কষ্ট অবহেলা অবজ্ঞা অবমূল্যায়নের দৃশ্যরূপ৷
কুটিলতাচক্রান্ত আত্মসাৎে অভ্যস্ত সমাজ ব্যবস্থায় যখন কোনো মা বোন বিধবা হন তখন মৃত স্বামীর স্বজনরা বিধবাকে তার ছোট ছোট সন্তান সহ অধিকার বঞ্চিত করে ৷ অধিকাংশ নারীই সন্তানের মুখ চেয়ে দ্বিতীয় বিবাহ করেন না ৷ কষ্ট আর সংগ্রামের পথ বেছে নেন ৷

আমার শাইখ ও মুর্শিদ বললেন, আল্লাহর রাসুল সা: স্বপ্নে বলেছেন তোমরা  ইয়াতিম সন্তানসহ বিধবাদের খোজ রাখছোনা ৷ তাদের প্রতি গুরুত্ব দাও!

এখন যেহেতু বরিশালে আছি, তাই আম্মু আব্বুর সাথে পরামর্শ করলাম ৷ কিছু অসহায় বিধবা মা বোনের খোঁজ নিলাম ৷ বেদনাদায়ক করুন অবস্থা জানলাম ৷ পর্যায়ক্রমে কয়েকজনকে সহযোগিতা করার ইচ্ছা পোষণ করলাম ৷

আম্মুকে সাথে করে কয়েকজন বিধবার কাছে গিয়ে তাদের হাতে কিছু হাদিয়া দিয়েছি ৷ তাদের আনন্দ খুশি ও দোয়া পেয়েছি ৷ আলহামদুলিল্লাহ!

#বিধবা

 এক বোন বিবাহের তিন চার বছরের মাথায় স্বামী ইন্তিকাল করেছেন ৷ এক সন্তান ছোটো ৷ আরেকজন গর্ভে ৷ স্বামীর মৃত্যুর পর স্বামীর বাড়ির লোকজনের কাছে তিনি হয়ে গেলেন অপয়া ৷ স্বামীখেকো ৷ স্বামীর মৃত্যুর জন্য যেন তিনিই দায়ী ৷ 

বিভিন্ন নির্যাতন শুরু হলো ৷ অল্প বয়সী একজন বিধবা ছোট ছোট সন্তানদের মুখ চেয়ে  পূন বিবাহ ও করলেন না ৷ শশুর বাড়ির লোকজনের নির্যাতনের মাত্রা চরম আকার ধারন করলো ৷ পৈত্রিক দিক দিয়েও অসহায় ৷ মুখ বুজে মাটি কামড়ে শশুর বাড়ি পড়ে রইলেন ৷ এর পরে  দু 'তিনদিন পর্যন্ত খানা দেয়নি ৷ অবশেষে শশুর বাড়ি থেকে তাড়িয়ে দিলো ৷ ছোট ছোট দু সন্তান নিয় ভাইর বসায় উঠলেন ৷ স্কুলে তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছিলেন ৷ সে বিদ্যা দিয়ে বাচ্চাদের প্রাইভেট পড়ানোর কাজে নেমে পড়লেন ৷ এভাবেই চলছিলো জীবন ৷ বাচ্চা দুটোর একটিকে কুরআনের হাফিজ বানানোর জন্য হিফজখানায় দিলেন ৷ অপরটিকে কিতাব খানায় দিলেন ৷ মোটামুটি দিন কাটছিলো ৷

ভয়াল বিপর্যয় হয়ে নেমে এলো "করোনা "৷ থমকে গেলো সব ৷ বন্ধ হলো প্রাইভেট ৷ খেয়ে না খেয়ে কাটতে শুরু করলো দিন ৷ ছেলে দুটো ক্ষুধায় ছটফট করে প্রায়ই ৷ কখনও কখনও কিছু খাবার ব্যবস্থা হলে তাই খান ৷ এদিকে ঘর ভাড়াও বাকী ৷ দিতে পারছেন না ৷ বাড়িওয়ালা রুক্ষ আচরন করছেন ৷ দু য়েকদিন যাবৎ সংকট প্রবল হলো ৷ বিধবা বোনটি আমার আম্মুকে বললেন "আজ ও নামাজ পড়ে জায়নামাজে বসে আল্লাহর কাছে সাহায্য চেয়েছি ৷
অশ্রুসজল চোখে সহায়তার অর্থ পেয়ে বারবার আল্লাহর শুকরিয়া আদায় করছিলেন ৷

সত্যি বলতে  আমি ও আমার আম্মু ও অত্যন্ত আনন্দিত হলাম তার খুশি অনুভব করে ৷ এ যে পরম তৃপ্তি ৷ আম্মু অসুস্থতা সত্তেও আমার সংগী হয়েছেন ঐ সমস্ত মা বোনদের বাড়ি যেতে ৷ আমার মা আমার সমস্ত ভালো কাজের প্রেরণা ৷ আল্লাহ তাকে নেক হায়াত দান করুন! আমীন!! 
জানি, আমাদের সহযোগিতা তার সংকটের সামনে কিছুই না ৷ তবু কিছুটাতো হলো ৷

তাই যার যতটুকু সামর্থ আছে তাই নিয়ে এসব অসহায় মাবোনদের  একটু খোঁজ রাখি ৷ আল্লাহ তাউফীক দাতা 

Shaikh Mufti Naim Hasan Mahmudi Chishti الشيخ المفتى نعيم حسن محمودى چشتی