Thursday, July 9, 2020

The story of a miserable man

           এপার_ভাংগে_ওপার_গড়ে,এইতো_নদীর_খেলা


      লামছড়ি, চরবাড়িয়া বরিশাল ৷ ভাংগন প্রবন এলাকা ৷ বসে থাকা বৃদ্ধ আব্দুল জব্বার ৷ এক সময় প্রচুর জমি জমা ছিলো ৷ গ্রামের আর দশজন সম্ভ্রান্ত সামর্থবানের মতোই ছিলেন ৷ ফল ফসলের বাগান জমি হাস মুরগী গরু ছাগল নিয়ে সুখেই ছিলেন ৷ কৃতনখোলার ভয়াল ভাংগনে আজ তিনি সর্বহারা ৷ তার জমির ওপর দিয়ে এখন নদী বয়ে যায় ৷ পথের পাশের সামান্য এ জমিটুকুই সম্বল ৷ স্ট্রোক করে দেহের একপার্শ অচল ৷ ঘরের বাইরে বসার মতো একটু জায়গা ও নেই ৷ স্ত্রী ধরে এনে এ পথের ওপরই চেয়ার পেতে মাঝে বাইরের আলো বাতাস খাওয়ান ৷


জিজ্ঞাসা করলাম— 'ভাংগনের মধ্যে এ ঘরে এখনো কেন বাস করেন? হঠাৎ যদি রাতের গভীরে ভাংগনে তলিয়েে যান? '
—একজন পক্ষাঘাতগ্রস্ত ভুমিহীন মানুষ আর সরবই বা কোথায়? পথের পাশের এ জমিটুকুই তো আমার ঠিকানার অবশিষ্ট ৷ আল্লাহ যদি এটাও নিয়ে নেন ৷ আর এর সাথে আমাদেরও তলিয়ে যাওয়া লিখে রাখেন ৷ তলিয়ে যাবো ৷ আর কোথাও যাওয়ার নেই ৷

   বৃদ্ধের তাওয়াক্কুল ও তাকদীর মেনে নেয়ার প্রবল মনোবল  আমাকে প্রচন্ডভাবে নাড়া দিয়েছে ৷ হৃদয় বিগলিত চক্ষু অশ্রু সজল হোলো৷ 

  আয় মালিক!  তুমি আমাদেরকেও তোমার ফয়সালায় সন্তুষ্ট থাকার মত তাঊফীক দাও ৷



Shaikh Mufti Naim Hasan Mahmudi Chishti الشيخ المفتى نعيم حسن محمودى چشتی

No comments: